সড়ক পারাপারে পথচারীদের সুবিধায় রাজধানীর বেশ কয়েকটি জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেইসব ফুটওভার ব্রিজের সবগুলোই এখন বিকল প্রায়। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজধানীর উত্তরার জসিমউদদীন অ্যাভিনিউয়ের ফুট ওভারব্রিজের চলন্ত সিঁড়ি উদ্বোধন করা হয় ২০২৩ সালের অক্টোবরে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেটিও নষ্ট হয়ে গেছে। চুরি হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও। বর্তমানে স্থানীয় পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রিজটি। আজ সেই বিকল চলন্ত সিঁড়ির ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প / চলে না আর চলন্ত সিঁড়ি
সারাবাংলা/পিটিএম