Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

লোকাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ২১:০৫

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার। ছবি: সংগৃহীত

বেনাপোল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত পারাপার হতে না পারে সেজন্য যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল শুরু করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

বিজ্ঞাপন

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।’

বিজিবির এ অধিনায়ক আরও বলেন, ‘সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী তথা সচেতন মহলের ভূমিকা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর