আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল টিম ডমিনেটরস। ফাইনালে টিম এভারগ্রীনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ডমিনেটরস।
রোববার (২২ নভেম্বর) পল্টন ময়দান মাঠে আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। আট দলের লড়াইয়ে ফাইনালে পৌঁছে টিম এভারগ্রীন। শিরোপা নির্ধারনী ম্যাচে টিম ডমিনেটরসকে হারিয়ে উল্লাসে মেতে উঠে এভারগ্রীন।
বিজয়ী দলের হয়ে প্রথম গোলটি করেন আশিক মাহমুদ ও দ্বিতীয় গোলটি করেন ইশতিয়াক ইমন। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইশতিয়াত ইমন। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি তুলে দেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মোঃ মোজাম্মেল হক। এসময় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে টুর্নামেন্টটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে আগামীর প্রজন্মকে আরো বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তাই দেশের সর্বস্তরে ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া উৎসাহ আরো বাড়াতে সাংবাদিকদের বেশি করে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মোঃ মোজাম্মেল হক বলেন, গনমাধ্যমের ব্যস্ততম সময়ের পরেও সাংবাদিকদের এ ধরনের খেলাধুলার চর্চা অন্যপেশাজীবীদেরকেও উৎসাহিত করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ক্র্যাব সদস্যরা শুধু রিপোর্টিংই করেন না, এর বাইরে সমাজ সচেতন করতেও খেলাধুলার চর্চার মাধ্যমে অন্যদের উৎসাহিত করনে। যুবক সমাজকে মাদক মুক্ত রাখতে ক্র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছে বলেও জানান ক্র্যাব সভাপতি।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন,গণমাধ্যম কর্মীদের খেলাধুলা চর্চার মাধ্যমে সামাজিক পরিবতর্নে অংশীদারিত্ব বাড়াতে হবে।
এবারের আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর ফুটবল টুর্নামেন্টটি পরিচালিত হয়েছে নক আউট পদ্ধতিতে। স্পোর্টস কার্নিভালে আগামীকাল অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট।