Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সিগঞ্জের আলদি বাজারে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে: মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি দোকান পুড়ে গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আলদি বাজারের একটি মুদি দোকানে প্রথম আগুন লাগে। পরে আগুন অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে টিনের তৈরি দুটি মুদি দোকান ও একটি সেমিপাকা মিষ্টির দোকান আংশিকভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, শাহ আলম শেখ (মুদি দোকান), কামাল সরদার (মুদি দোকান) ও সন্দীপ ঘোষ (মিষ্টির দোকান)।

বিজ্ঞাপন

সফিকুল ইসলাম আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দোকানের পাশের ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর