Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ২ সমর্থকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৩

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর শেষ নির্বাচনি মিছিল, ঘটেছে অনাকাঙ্খিত ঘটনা।

টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনি মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া সড়কে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী (৫৫) এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রার্থীর শেষ দিনের নির্বাচনি মিছিল শুরুর আগমুহূর্তে একজন ও মিছিল চলাকালীন আরেকজন অসুস্থ হয়ে পড়েন। একজন হৃদরোগে এবং অপরজন ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

আরও শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

তিনি বলেন, নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন-কাফনের সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর