Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নির্বাচন ঘিরে জামালপুরে ১৬৫০ পুলিশ মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেন পুলিশ সুপার ড.চৌধুরী মো. যাবের সাদেক।

জামালপুরের পুলিশ সুপার জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সদস্য প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

জেলার ৫টি সংসদীয় আসনের ৭টি উপজেলায় ৬২৩ কেন্দ্র অন্যান্য বাহিনীর পাশপাশি ১ হাজর ৬৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

গুরুত্ব অনুযায়ী প্রতিটি কেন্দ্রে এক থেকে তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও ২০টি স্টাকিং ও ৬৫টি মোবাইল টিম মাঠে থাকবে। প্রথমবারের মত ঝুকিপুণ কেন্দ্রে বডিওন ক্যামেরা এবং অতিঝুকিপুণ কেন্দ্রে অনলাইন বডিওন ক্যামেরা থাকবে।
পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্র ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর