Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বগুড়া: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলার করা মামলায় এ আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

জানা গেছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ ঘটনা হিরো আলম অস্বীকার করলে তার বিরুদ্ধে মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আদালত সেই অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর