Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ায় ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুযারি) দুপুরে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এসব অভিযোগে ওই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে উল্লেখ করে, হিরো আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর গত ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

বিজ্ঞাপন

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরে জানতে পারে হিরো আলমে ঢাকা্য পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে শাজাহানপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর