Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ভোটের আগেই কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০

কুষ্টিয়া: কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার মিরপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। আগামীকাল বুধবার সকালে ওই ভোটকেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখনো চুরি হওয়া সিসি ক্যামেরা দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর