Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোরখা-নেকাব খুলে ভোট গ্রহণের দাবি আরিফুলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: কেন্দ্রে আসা মহিলা ভোটারদের বোরকার নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ দাবি করেন।

সাবেক মেয়র আরিফ আরও বলেন, ‘বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন বোরকা খুলে ভোট প্রদান করেন। এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। এরই মধ্যে ভোটের মাঠে এমন অভিযোগ চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনি কর্মকর্তাদের জানিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, আমি যে এলাকা থেকে নির্বাচন করছি, সেটি হচ্ছে সীমান্তবর্তী দুর্গম এলাকা। আমাদের কাছে অভিযোগ এসেছে, অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন। কারণ সীমান্তবর্তী অনেক কেন্দ্রই রয়েছে যেগুলোতে যাতায়াতের ব্যবস্থা নেই। কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে। এ কারণে ওই সব এলাকায় বেশিসংখ্যক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরিফুল হক চৌধুরীর এ বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের শেষ মুহূর্তে এরকম মন্তব্য আরিফুল হকের ভোটের মাঠে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, সিলেট- ৪ আসনে আরিফুল হক চৌধুরীর সঙ্গে অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা), গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক)।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর