Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৪ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে উত্তরবঙ্গ ও আশপাশের অন্তত ২৩ জেলার সব শ্রেণী পেশার মানুষ গ্রামে ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩৬ হাজার ৯২৩ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

বিজ্ঞাপন

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে মঙ্গলবার রাতে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার সকালে যানবাহনের চাপের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর