Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে যানবাহনের চাপও বেড়েছে যমুনা সেতু এলাকায়। ফলে মাত্র একদিনে যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন চলাচল করেছে। এতে এদিন টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (১৭ মার্চ) যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) যমুনা সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এদিন টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর মধ্যে পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ২০ হাজার ৭৫টি এবং পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৫ হাজার ৫৮৩টি।

বিজ্ঞাপন

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ছে। তবে সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি আগামী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে যানবাহন চলাচল সংখ্যা আরও বাড়বে। এতে টোল আদায় বেড়ে যাবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর