Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

উদ্ধার করা অস্ত্র।

পাবনা: ঈশ্বরদী উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বুধবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি এসএলআর, একটি বিদেশি রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন নামের এক যুবককে গ্রেফতার করে। আটক শাহিনের দেওয়া তথ্যর ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিক কেউ গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

একই দিন, ডিবি পুলিশের অন্য একটি দল আটক মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়াদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার বায়ুর মানের অবনতি
২৯ মার্চ ২০২৬ ১২:১৯

আরো

সম্পর্কিত খবর