Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িপাল্লা প্রতীকের অস্থায়ী কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৩

কক্সবাজার: জেলার টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আলম জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আলোচনা শেষে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

খবর পেয়ে সকালে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরী বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান রয়েছে বলে তাদের ধারণা। এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

ব্যবসার টাকা, নাটক সাজিয়ে আটক: জামায়াত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮

আরো

সম্পর্কিত খবর