Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত পোহালেই নির্বাচন: রাজবাড়ীতে লাঠি ও ইট-পাটকেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২

রাজবাড়ী: রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লাঠি ও ইট-পাটকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় জড়িত থাকা হিলাল উদ্দিন নামে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রুবাইয়াতসহ সেনা সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এসময় ৫৪টি লাঠি ও পাঁচ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ করার খবর পেয়ে বালিয়াকান্দির নারুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৪টি লাঠি, ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে হিলাল উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

চকরিয়ায় বাসচাপায় ইজিবাইকচালক নিহত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর