Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেন্টাগনে বড় ধরনের রদবদল, মার্কিন সেনাপ্রধান বরখাস্ত

আর্ন্তজাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ০৯:০৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৩:১৩

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ। রয়টার্স

পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি।

পেন্টাগন অবশ্য বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’।

তবে তার মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’

বিজ্ঞাপন

জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর।