Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক।

শরীয়তপুর: জেলার নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের এক জামায়াতে ইসলামীর কর্মীকে আটকের পর ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

জামায়াত কর্মীর থেকে পাওয়া টাকা।

জামায়াত কর্মীর থেকে পাওয়া টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টার বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে কয়েকজন জামায়াতে ইসলামীর কর্মী প্রবেশ করে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এসময় বাড়িটি তল্লাশি চালানো হলে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালিখাম, টাকা বিতরণের কিছু কাগজসহ জামায়াতে ইসলামীর ৪ জন কর্মীকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে এদের মধ্যে গোলাম মোস্তফাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন
জামায়াত কর্মীর থেকে পাওয়া টাকা।

জামায়াত কর্মীর থেকে পাওয়া টাকা।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে.এম মকবুল হোসাইন বলেন, ‘যাকে আটক করা হয়েছে তিনি একজন মাস্টার এবং জামায়াতে ইসলামীর কর্মী। এখন কিভাবে কি হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিষয়টি নিয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনস্থলে গিয়েছিলাম। সেখানে ব্যাগে কিছু টাকা পাওয়া গেছে। এরপর ঘটনাস্থলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছিল। জানতে পেরেছি সেখানে ৭ লাখ ২০ হাজার টাকা ছিল। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাছাইবাছাই শেষে তাদের মধ্যে একজনকে দুই বছরের কারাদণ্ড ও বাকিদের ছেড়ে দিয়েছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর