ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলার কাজীরচরে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও কাজীরচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
এদিকে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।