Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে ভোটকেন্দ্রে ৭৫ বছর বয়সী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫২

মো. রফিকুল ইসলাম।

নীলফামারী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বয়স বা অসুস্থতাকে বাধা হতে দেননি নীলফামারীর প্রবীণ বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৭৫)। হুইলচেয়ারে করেই তিনি ভোট দিতে যান নীলফামারী পুলিশ লাইনের ভোটকেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রের মতো পুলিশ লাইন কেন্দ্রেও ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই পরিবারের সহায়তায় কেন্দ্রে পৌঁছান রফিকুল ইসলাম। বয়সের ভার ও অসুস্থতা সত্ত্বেও নাগরিক দায়িত্ব পালনে তার এই উপস্থিতি অন্য ভোটারদের মধ্যেও অনুপ্রেরণা জুগিয়েছে।

রফিকুল ইসলাম নীলফামারী শহরের বাড়াই পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। চলাফেরায় অসুবিধা হওয়ায় হুইলচেয়ারেই তাকে কেন্দ্রে নিয়ে আসা হয়। কেন্দ্র প্রাঙ্গণে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী তাকে ভোট দিতে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘শরীরটা খুব একটা ভালো না, তারপরও ভোট দিতে এসেছি। ভোট দেওয়া নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। দেশের ভবিষ্যৎ নির্ধারণে নিজের ভোটটা দিতে পেরে আমি আনন্দিত। আশা করি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে এবং যোগ্য প্রার্থীকেই জনগণ বেছে নেবে।’

তার এই দৃশ্য উপস্থিত অনেকের দৃষ্টি কাড়ে। তরুণ ভোটাররাও বলেন, একজন অসুস্থ প্রবীণ নাগরিক যখন দায়িত্ববোধ থেকে ভোট দিতে আসেন, তখন তা সকলের জন্যই উদাহরণ হয়ে থাকে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নীলফামারী পুলিশ লাইন কেন্দ্রসহ জেলার অন্যান্য কেন্দ্রেও দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আজ আপনাদের বিজয়ের দিন: জামায়াত আমির
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৭

রংপুরে প্রথমবারের ভোটারদের উচ্ছ্বাস
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর