Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ককটেল সদৃশ‌ বস্তু বিস্ফোরণ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২

ভোলা: ভোলা-১ আসনের এক‌টি কেন্দ্রে ককটেল সদৃশ‌্য বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. এমরান নামে এক জামায়াত কর্মীকে আটক করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভা‌বিক করে।

এ ঘটনায় কিছু সময়ের জন‌্য ভোটের কাজ বন্ধ রাখেন সহকারী রির্টা‌নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বৃহস্প‌তিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার আলী নগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

ভোলা সদর উপ‌জেলার সহকারী রির্টা‌নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ভোটকেন্দ্রে ককটেল সদৃশ‌্য বস্তু বিস্ফোরণের ঘটনার খবর পাই। এতে কিছু সময়ের জন‌্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয় ওই কেন্দ্রে। এছাড়াও ওই ঘটনায় এক জামায়াত কর্মীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অন‌্যদিকে এ ঘটনার পরে ওই কেন্দ্রে যান ভোলা-১ আসনের বিএন‌পি জোটের বিজে‌পি প্রার্থী ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থ।

পার্থ বলেন, এই কেন্দ্রে আমার ৯০ শতাংশ ভোট এজন্য জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

বান্দরবানে শেষ হয়েছে ভোট, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭

সাতক্ষীরায় ভোট পড়েছে ৭২.৭৩ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬

আরো

সম্পর্কিত খবর