Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের ৫টি আসনে জামায়াত, ১টিতে বিএনপি জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪

যশোর: যশোরের ছয় আসনের মধ্যে ৫টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন। কেবল যশোর-৩ আসনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

যশোর-১
শার্শা উপজেলা নিয়ে গঠিত যশোর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১১৯০৯৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির নুরুজ্জামান লিটন। তিনি পেয়েছেন ৯৩৫৪২ ভোট।

যশোর-২
ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর-২ আসনে ১৭১৯৯১ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির মোছা: সাবিরা সুলতানা। তিনি পেয়েছেন ১৪৬৩২২ ভোট।

বিজ্ঞাপন

যশোর-৩
সদর উপজেলা নিয়ে গঠিত যশোর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ২০১৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতের ইসলামীর আব্দুল কাদের। তিনি পেয়েছেন ১৮৭৪৬৩ ভোট।

যশোর-৪
অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা নিয়ে গঠিত যশোর-৪ আসনে ১৭৬৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুল। ১৩১৯১৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির মতিয়ার রহমান ফারাজী।

যশোর-৫
মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর-৫ আসনে ১৩২৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের গাজী এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শহীদ মো: ইকবাল হোসেন। তিনি পেয়েছেন ৮৫৫১৭ ভোট।

যশোর-৬
কেশবপুর উপজেলা নিয়ে গঠিত জামায়াতের মোক্তার আলী ৯২২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির আবুল হোসেন আজাদ। তিনি পেয়েছেন ৮০৩৯৮।

বিজ্ঞাপন

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫২

আরো

সম্পর্কিত খবর