Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর ৬ আসনে ৫টিতে বিএনপি’র জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮

নওগাঁর ৬ আসনের বিজয়ীরা।

নওগাঁ: নওগাঁয় জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও একটি জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের ১৬৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ধানের প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের ১২৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে ১লাখ ৩৪ হাজার ৫৩৩।

বিজ্ঞাপন

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ১২৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মো. ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছে।

নওগাঁ-৪ (মান্দা) আসনের ১১৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮১৪ ভোট পেয়েছেন।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের ১১৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছেন।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ১১৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী শীষ প্রতীকে শেখ মো. রেজাউল ইসলাম ১ লাখ ৮হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছে।

উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

নওগাঁর ৬ আসনে ৫টিতে বিএনপি'র জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

আরো

সম্পর্কিত খবর