Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ৩টি আসনেই বিএনপির জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬

মুন্সীগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৩ আসনেই তারা উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর)
এই আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ। তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং)
এই আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ, যিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া)
এ আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান, যিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী প্রার্থী ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী নুর হোসাইন নুরানী পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট।

তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ৩টি আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩

আরো

সম্পর্কিত খবর