Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: মামলা, গ্রেফতার আরও ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

আসামী গ্রেফতারে পুলিশ অভিজান চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই জন নিহত ও তিন জন আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নতুন করে আরও দুজনকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা থেকে রাত দেড়টার সময় গ্রেফতর করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, চর বাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৪৫) এবং গোঠাপাড়া গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. শাকিল (৩৭)।

এর আগে বিস্ফোরণে আহত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছিল।

উল্লেখ্য, শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর