Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর নামে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর

ফরিদপুর: ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমার (৪৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৯৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩ লাখ ৩২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে এই অবৈধ সম্পদ অর্জিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

রাতে ফরিদপুর দুদকের উপ-পরিচালক রতন কুমার দাস জানান, আসামির আর্থিক নথিপত্র বিশ্লেষণ করে আয়ের উৎসের সঙ্গে সম্পদের বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর