Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ২৩:২৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ২৩:৩০

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫) ও তাদের ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি ও দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) ও চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশের ধানখেতে পড়ে যায় থ্রিলারটি। গুরুতর আহত হয় চালকসহ যাত্রীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থার মাহমুদা ও তার মেয়েকে রংপুরে ও প্রমিলাকে ঠাকুরগাঁয়ে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল সড়ক দুর্ঘটনায় ওই ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর