Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৬:২৮

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রাঘাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দেবীগঞ্জ উপজেলার সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে, একই দিনে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন কৃষক আকাব্বর খান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেবীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর