Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৭:০৭

প্রতীকী ছবি।

পঞ্চগড়: জেলার সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ওসমান একই গ্রামের সায়েদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির মা বাড়ির কাজে ছিলেন। এসময় শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলছিল। পরে সকলের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।

একসময় স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিত কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর