Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দলীয় কার্যালয়ে ফিরেছেন আ.লীগের নেতাকর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২১

খুলনা: দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শহিদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তারা কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং পরে দোতলায় ওঠেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তারা কার্যালয় ত্যাগ করেন।

এ সময় উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, ‘রাজনীতি করার অধিকার সবারই আছে। আমরা নতুন সরকারের কাছে বলতে চাই, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি, আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার পুনরায় ফিরে পাব।’

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। সংগঠনটি আদালতের নির্দেশে সাময়িক নিষিদ্ধ। সব ধরনের রাজনৈতিক তৎপরতা স্থগিত। সে সময় এই দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারো ইন্ধন রয়েছে।’

বিজ্ঞাপন

নাফ নদীতে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮

আরো

সম্পর্কিত খবর