Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১

গ্রেফতার আবু সাঈদ

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলাতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আবু সাঈদকে (৩০) রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ঢাকার বনানী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু সাঈদ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের শহিদের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি দুপুর ১টার সময় শিশু শিক্ষার্থী (১১) তার চাচাতো বোনের সঙ্গে একটি পুকুরপাড়ে বড়ই পাড়তে যায়। সেখানে পূর্ব পরিচিত প্রতিবেশী আসামি আবু সাঈদ কৌশলে বোনকে সরিয়ে দেয় এবং বড়ই পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসামি ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

আরও জানা যায়, বাড়িতে ফিরে কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে পারেন এবং রাজবাড়ী সদর থানায় গত ২৬ জানুয়ারি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র (রিক্যুইজিশন) পাঠায়। অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি আবু সাঈদকে (৩০) গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।’

তিনি আরও বলেন, ‘গেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর