Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীর কৃতি সন্তান ড. তিতুমীরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রাজবাড়ী: রাজবাড়ীর সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তারেক রহমান মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। এই প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের কৃতি সন্তান। তারা পিতা আরশেদ আলী পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ। ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। তিনি পাংশা কলেজে পড়াশোনা শেষে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে এমএসসি এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাণিজ্যনীতি ও ব্যবসায়িক কূটনীতিতে কার্লটন ও অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত।

বিজ্ঞাপন

ড. তিতুমীর রয়্যাল হলওয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি তার গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। এছাড়াও তিনি আইইউসিএন এশিয় অঞ্চলের সদস্যদের কমিটির ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশের আইইউসিএন জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার লেখা বই ও প্রবন্ধ বিভিন্ন বিষয়ে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর