Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৫:৪১

মির্জা আব্বাস। ফাইল ছবি।

ঢাকা: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল তিনটার পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ওই দিনই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৮দিন সিসিইউতে থাকার পর শুক্রবার ভোরে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি সবার সঙ্গে একটু একটু কথা বলতে পারছেন। তার শারিরীক অবস্থা আগের চেয়ে ভাল।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে নজরুল ইসলাম খান

এদিকে গত মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিঙ্গাপুর গিয়েছেন চিকিৎসার জন্য।

তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর