Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১

কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একটি মোটরচালিত অটোরিকশা চালক আহত হন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে ওজিল ও এরদোয়ানকে বহনকারী গাড়িবহরটি একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ভিআইপি প্রোটোকল চলাকালে একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্বল্প সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর