Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চেষ্টা চলছে: বিদ্যুৎ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫

সিরাজগঞ্জ সফরে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

সিরাজগঞ্জ: চলতি রমজান মাসে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি পবিত্র রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে। তবে এটি একটি কারিগরি বিষয়, মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ‘ফল্ট’ হতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রমজানের পরপরই কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল শুরু হবে। বিদ্যমান সক্ষমতা দিয়ে সরকার প্রাণপণ চেষ্টা করবে যাতে কৃষি উৎপাদন ও জনজীবনে বিদ্যুতের কোনো সংকট তৈরি না হয়।’

দায়িত্ব পালনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সবমিলিয়ে এটি আমার জন্য একটি বড় ‘অগ্নিপরীক্ষা’। আমি সর্বোচ্চ চেষ্টা করছি কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল এনে দেওয়া যায়।’

এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর