Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শহিদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালী: নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর