Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭

আটক ছাত্রদল নেতা।

‎বরিশাল: জেলার নলছিটিতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরুল হাওলাদার (২৮) নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাসরুল হাওলাদার নলছিটি জেড.এ ভূট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে।

‎পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান বলেন, নাসরুল পূর্বে কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বিবাহিত ও তার সন্তানও রয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঝালকাঠিতে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর