Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এয়ার রাইফেলসহ শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী নূর হোসেনকে এয়ার রাইফেলসহ আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশি এয়ারগান নিয়ে আসায় শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস নুর হোসেন নামে একজনকে আটক করেছে। আটকের পর তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নূর হোসেনের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।’

জানা যায়, সাইকেলের পার্টসের ভেতরে এয়ার রাইফেলটির পার্ট বাই পার্ট ছিল। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি করে তা জব্দ করে।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্মকর্তারা জানান, অস্ত্রটি অত্যাধুনিক এবং এটি গ্যাসচালিত। নূর হোসেনের কাছ থেকে অস্ত্র ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি ফুড আইটেম, দুই লিটার পারফিউম ও একটি বাইসাইকেলের অংশ বিশেষও পাওয়া গেছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর