Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ঝাড়ু হাতে পরিস্কার অভিযানে এমপি আব্দুল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০

গাইবান্ধা: বাংলাদেশ জামায়াতে ইসলাম গাইবান্ধা শহর শাখার উদ্যোগে শহরজুড়ে শুরু হয়েছে ‘পরিচ্ছন্নতা অভিযান’।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুর করিম এমপি প্রধান সড়কে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর পুরাতন ব্রিজ এলাকা থেকে শুরু করে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রধান সড়কের দুই পাশেই চলতে থাকে পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি। ঝাড়ু ও বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে কর্মী-সমর্থকরা রাস্তার ময়লা-আবর্জনা সরাতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমপি আব্দুল করিম নিজেই হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নামেন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ নাগরিকদের সচেতন করে তোলে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতা অভিযানে জামায়াতে ইসলামের শহর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর