Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী মো. আবদুল আহাদ (১৭) নামে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত মো. আবদুল আহাদ চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন ধানখেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মামা মো. আজাদ বলেন, ২ বছর আগে আহাদের মায়ের সঙ্গে বাবার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকতো। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান, সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ সে নিখোঁজ ছিল। রোববার দুপুরে ধানখেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের মরদেহ পড়ে থাকতে দেখে সে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেগমগঞ্জ থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে অটোরিকশার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পরীমণির বৈশাখী স্মৃতি
১৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর