Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় আ.লীগের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭

পাবনা: জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতাররা সম্প্রতি পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, গতকাল রাতে একটি বিশেষ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কেরাণীগঞ্জে র‌্যাবের বাজার মনিটরিং
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬

পাবনায় আ.লীগের ২ নেতা গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭

আরো

সম্পর্কিত খবর