Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬

কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া সদর স্টেশনে বেপরোয়া ট্রাকের চাপায় কামাল উদ্দিন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়া সদর স্টেশনের কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকে চাপা পড়েন কামাল উদ্দিন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কটিতে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে, কিন্তু কার্যকর নজরদারি না থাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে।

বিজ্ঞাপন

উখিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫

আরো

সম্পর্কিত খবর