Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেকে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৮:৩৫

রাজশাহী: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৯ জন।

সোমবার (১৩ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১১ জনকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫৩ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৫৫৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর