রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলামের (কনক) পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যাবধানে এবার পদত্যাগ করলেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘আমি তার পদত্যাগপত্র হাতে পেয়েছি। পদত্যাগপত্র উপাচার্য বরাবর পাঠিয়েছি এবং তিনি এটা গ্রহণ করেছেন।’
জনসংযোগ দফতরের সদ্য বিদায়ী প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, ‘আমি একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলাম। এখন মনে করছি আমার অ্যাকাডেমিক কার্যকর্মে চাপ হয়ে যাচ্ছে, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে ৩১ মার্চ পদত্যাগ করতে চেয়েছিলাম আজ পদত্যাগ পত্রটি নতুন করে ড্রাফট করেছি। রেজিস্ট্রার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।’