Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সাড়ে ৬ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫

জব্দকৃত মাদকদ্রব্য।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর