Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

গোবিন্দগঞ্জ থানা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর সঙ্গে পারিবারিক মান-অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে রেবা বেগম (৩৫) নামে এক গৃহবধূ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেবা বেগম স্থানীয় আজাদুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের ইব্রাহিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভাবী সংসারে প্রায় সময়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকতো। এর সূত্র ধরেই স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মান-অভিমানে ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে রেবা বেগম। পরে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ঘটনার তদন্তে যাওয়া গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) পবিত্র কুমার। তিনি জানান, পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া করে মান-অভিমানে ওই গৃহবধূ আত্মহত্যা করে। থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর