Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্পসংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল নগরীর শেখপাড়া এলাকার বাচ্চু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, হেলমেট পরিহিত দুই যুবক নীল রঙের একটি মোটরসাইকেলে করে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। দুপুর ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিলগেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর