Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাটারি বক্সে ইয়াবা-গুলি, ইজিবাইকচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা এবং ৫৯ রাউন্ড তাজা গুলিসহ এক ইজিবাইক চালক মো. ছৈয়দুল বশর (২৮)-কে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে মরিচ্যা কাঁচাবাজার থেকে পশ্চিম গোয়ালিয়াগামী একটি ইজিবাইক থামানো হয়। তল্লাশির সময় চালকের আচরণ সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ইজিবাইকটির ড্রাইভিং সিটের নিচে ব্যাটারি বক্সের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ইয়াবা ও তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ইয়াবা ও তাজা গুলি উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর