Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ২০:৫৫

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেট সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মা সেলিনা বেগমকে নিয়ে ধলপুর সিটি পল্লীতে থাকতেন। এক বছর আগে মিম আক্তার নামে এক মেয়ের সাথে বিয়ে হয় মারুফের। মারুফের বাবা আব্দুর রশীদ অনেক আগেই মারা গেছেন। মারুফ দয়াগঞ্জে অ্যালুমিনিয়াম পাতিল কারখানায় কাজ করতো। তিন ভাই এক বোনের মধ্যে মারুফ ছিল ছোট।

বিজ্ঞাপন

বিথী আক্তার আরও জানান, সন্ধ্যার দিকে কাজ শেষ করে বাসায় ফিরে। কিছুক্ষণ পর তিনি স্ত্রী মিমকে বলেন, ‘বাইরে থেকে আসছি।’ এরপর লোকজনের মাধ্যমে জানতে পারি ওয়াসা গেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। মারুফের বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে দ্রুত মারুফকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা গুলি করেছে তা স্বজনরা জানাতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

ঢাকায় কাশ্মীর ব্ল্যাক ডে পালিত
২৭ অক্টোবর ২০২৬ ২০:৩৯

আরো

সম্পর্কিত খবর