Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

শফিকুল ইসলাম খান

পটুয়াখালী: পটুয়াখালীতে কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খান মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয় কতৃপক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

‎শফিকুল ইসলাম খান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। সরকার পতনের পর গত বছরের ১১ আগস্ট তিনি গ্রেফতার হন। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

পটুয়াখালী কারাগারের চিকিৎসক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল এবং পরবর্তীকালে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল।

‎পটুয়াখালী কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতো। বিকেল আনুমানিক ৪টা ২০মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। মরদেহের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর