Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৯

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল।

‎বরিশাল: ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত খলিলুর রহমান রাজাপুর উপজেলার কৈবর্তখালী গ্রামের ইমান আলী খানের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুর উপজেলা থেকে ভান্ডারিয়াগামী একটি অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর